হয়না প্রেম জোর করে
- বেঞ্জিন বেঞ্জয়েট
জানিনা তোমার কথায় কি আছে মনটা কি যেন খুঁজে পায় ,
একটা শব্দ উচ্চারণ করলেই তুমি, আমার কবিতা হয়ে যায় ।
তবে মনটা কি কেবল তোমায় খোঁজে নাকি খুব ভালোবাসে ,
আমি জানি না এই মন কি চায় তোমা হতে নীল ধ্রুপদী আশে ।
তোমার কথাতে মাঝে মাঝে ঝাল মিষ্টি টক ত্রিপদী খুঁজে পাই ,
তোমার কথার মাঝেই আমি যেন কোন এক তেপান্তরে হারাই ।
তোমার কথায় কি আমি কবি বনে যাবো ?
নাকি কবি শব্দটাকেই গুলে গুলে খাবো ?
বেশী কথা বলা হয়না তোমার সাথে শুধু ওই লেখনীর তরে ,
দুএকটা কথা বলতেই হৃদয়টা পূর্ণে আবেগে যাই মম জড়ে ।
লেখনীর ছলে হয় না আর কথা তোমার সাথে, ফেরারি মন ,
লেখনীতে ডুবে থেকেও তোমাকে খুঁজে পায় এ হৃদয় কোণ ।
তোমার ছবি প্রতিচ্ছবি সব কিছু কল্পনায় আল্পনায় আঁকে ,
কোন এক লোকালয়ে কিম্বা কোন এক ত্রিমোহনীর বাঁকে ।
এ মন তোমাকে বুঝি খুব ভালোবাসে ,
তায় বারেবার তোমারই কাছে আসে ।
এই নিঃশব্দ ভালবাসা , অকৃত্রিম ভালবাসা, বুঝো কি তুমি ?
স্বপ্নে বিভোরে সময়ের সন্ধিক্ষণে কল্পনায় তোমাকে যে চুমি ।
জানি ফানের ছলেই হেসে উড়ে দিবে আমার অকৃত্রিম প্রেম ,
আমার হৃদয়টা ছিঁড়ে তছনছ করে ফান'টাকে করবে কায়েম ।
স্বাধীনতা বলে কথা , আমি তো তাহা পারিনা করতে হরণ ,
জোর করে আদায় করতে পারিনা প্রেম ,পারিনা তোমাকে গ্রহণ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।