প্রেম প্রেম করে মন
- বেঞ্জিন বেঞ্জয়েট

প্রেম প্রেম করে মন পায়না প্রেম সহজে ,
প্রেম তো মনের ব্যাপার, আসে আপন গরজে ।
মন দিয়ে মন দেওয়া নেওয়া, নয়তো তা মণ ,
বাটখারাটা চাপিয়ে দিলেই হয় গো যখন তখন ।
মনের সাথে মন মিলিলে সময় সাপেক্ষে ,
প্রেম আসি দেয় গো ধরা আপনার অলক্ষ্যে ।

প্রেম তো নয় মোয়া মুড়ি চাইলেই পাওয়া যায় ,
মনের সাথে না মিলিলে, মন তো দেয়না সায় ।
মনটা কখন দেয় রে সায় , করছি বর্ণনা ,
প্রেম পাইতে যে দিবানিশি লাগে আরাধনা ।
চলন বলন কথার ধরণ প্রেমের একটা ফোর্স ,
তার সাথে যে জড়িয়ে থাকে ইনকামের'ই সোর্চ ।
সব দিকেতে ঠিক থাকিলে প্রেম চেপে যায় ঘাড়ে ,
তুমি অধম না চাইলেও, তোমায় না সে ছাড়ে ।

মুখ্য কথা বলি আজি প্রেম পেতে হলে তারই,
হতে হবে সব ছাড়িয়ে হাজার গুণের অধিকারী ।
একদিকেতে পড়াশুনা , অন্যদিকে দামী জব ,
তোমার জন্য থাকবে প্রেম চির অমর অভিনব ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026