আমি যখন তীর্থের কাক
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমি যেন বসে আছি তীর্থের কাক হয়ে ,
খুঁজে ফিরি মিলন লগ্ন দু'টি হৃদয়ে হৃদয়ে ।
কাল থেকে কালান্তর কেটে যায় মগণে ,
বৃথা যায় প্রহর নিদারুণ ক্ষোভে অন্তর দহনে ।

বৈশাখ থেকে হেমন্ত , অতঃপর বসন্ত ,
অপেক্ষার হয়না শেষ, মন যে অশান্ত ।
তবু বসে থাকি , উথালা মন নিয়ে ,
প্রতিটা লগ্ন যায় পেরিয়ে হৃদয়ে কোপ দিয়ে ।

চাইলে কি মিলে হায় প্রেম ভালবাসা ?
মিলেনা সহজেই তাই জাগে এতো আশা ।
মিলে গেলে পাবো বুঝি দিল্লীকা লাড্ডুর মান ,
পাওয়া আর না পাওয়ার পোস্তানি সমানে সমান ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026