আমি যখন থাকবো না
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমি যখন থাকবো না , তোমাদের মাঝে ,
কতটুকু মনে রাখবে তোমাদের হৃদয় মাঝে ?
আমি যখন ডাকবো না , তোমাদের যখন আর ,
রাখবে কি মনে তখন নামটা এই হতভাগার ?
নিত্য কাছে ডাকি হাঁকি হাঁকি এসো বন্ধু মোর ,
তোমাদের তরে আমার হৃদয় টা বিধুর ।
এতো ভালবাসি আমি , তাই কাছে ডাকি ,
ভালবাসার বিনিময়ে শত্রু ভাবো নাকি ?
নাকি ভাবো ভালবাসা বড় মোর অপরাধ ,
তোমাদের অন্তরবাণী জানিবার জাগে সাধ ।

আপন সাজতে গিয়ে যদি হই গো পর ,
লিখে দিবো আসমানে তোমাদের এই খবর ।
আমার দেশে ছিল অনেক আমারই ভাই বোন ,
পর হয়ে ছিলাম আমি করতে গিয়ে আপন ।
আরও লিখে দিবো যে ... আমি করিনি পর ,
আপন করে গেঁথেছিনু , এই বুকের ভিতর ।
আমি আপন হইনি তো কিবা জাত গেলো ,
ভালবাসার বিনিময়ে একটা কিছু তো এলো ।
ভালবাসা নাইবা এলো , এলো ঘৃণা ভালে ,
ঘৃণার বিনিময়ে বেঁধে আছি যে মায়াজালে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026