খাম খেয়ালে অলৌকিক দাবী
- বেঞ্জিন বেঞ্জয়েট

তুমি ভাবো তুমি বুঝি গগণ ছাড়া তরু ,
আসলে কিন্তু তোমার ভাই পুচ্ছ বেজায় সরু ।
নিজেরে তুমি অনন্য ভেবে, তুচ্ছ ভাবো সবই ,
এই কারণে দুঃখ বাড়ে, আফসোস লাগে খুবই ।
নিজেরে তুমি বড় ভেবে, কর্মে দাও ফাঁকি ,
জীবন খাতা না ভরিয়ে যে রাখলে অনেক বাঁকি ।
কর্ম সেতো কর্মই বটে, করলে তুমি ঘৃণা ,
কোন বোধেতে এই ভেবে তুমি হলে বড় হীনা ?
দেখনি কি বৈদেশেতে সকল কর্ম সমান ?
কেউ কারেও হীন ভাবেনা , সমান সবার মান ।
মুচি মাঝি জেলে সবাই নীতির নয়ন খুলি ,
উচ্চাসন করেছে দখল ভেদাভেদ সকল ভুলি ।

আমরা কেন এমন জাতি ভেদাভেদ দেখি আগে ?
এমন ভাব'টা করি যেন ব্যারেস্টার সব লাগে ।
মুখে যেন খই ফোটে হায় , কাজের বেলায় মগা ,
খাওয়ার বেলায় ষোলআনা, চলন বিলের বগা ।
উল্টো চলি , উল্টো বলি , উল্টো পথে ভাবি ,
খামখেয়ালী করে সদাই অলৌকিকে করি দাবী ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026