প্রেমহীনে বিষণ্ণ খরা
- বেঞ্জিন বেঞ্জয়েট

তোমার রূপেতে কিবা হেরিয়া, মন উদাসী মোর ,,
রাত্রি পোহাবার ঢের বাঁকি থাকে, তবু খুলিয়া রাখি দোর ।
একনিষ্ঠ মনে জপি তোমার নাম, শুভ্রতায় মরি মরি ,
মনের নিবিষ্টে তোমারে পূজিতে পিছেতে ফেলি কালোশর্বরী ।
তোমার টানে প্রাণের উস্থানে ভয়ভীতি দূরে ফেলি ,
নরম তৃণেতে তোমার আসনে চাহি উদাসী নয়ন মেলি ।
তোমার উপস্থিতে উম্মাদ হয়ে হাসিয়া করি চুম্বন বারেবার ,
নিমিষেই ঝরে অম্বর হতে অদৃশ্যতে অমৃত্যের সুখ সম্ভার ।
কেমনে বুঝাই ভালো লাগে তোমায় , ভালবাসি মন খুলি ,
কিছু চাহিনা তোমাবিনে, বাসিতে চাই ভালো জগত ভুলি ।
শুধু একবার তোমার ও মুখে শুনিতে চাহে এ মন প্রণয়বাণী ,
ভালোবাসো মোরে...শুনিলে হরষে সিক্ত হতো এ হৃদয় খানি ।
শুধু তোমারই আশে পড়ে থাকি আমি উদাসী হয়ে বসুন্ধরায় ,
এ মন পোড়ে তোমার প্রেমহীনে এক অসরস বিষণ্ণ খরায় ।
তুমি কি বোঝ না শিশির ...তোমা হীনে মম মরি হাহাকারে ,
মনের আকুতি মনের মানুষ বিনে কেবা হায় বুঝিতে পারে ।
সে যদি মনের মানুষ নাইবা হতে পারে ,মন দিলেম যারে ,
সে'জনের মন মনচোরা হয়ে ক'টা দিনইবা বাঁচিতে পারে ?
নিয়তির ধারায় এই মনকে দিতে হয় যে আরেক জন'কে ,
কিবা অপরাধে পাইনা মন তোমার, নাকি বাঁধিছ প্রহসনকে ?
যাই ভাবো , যাই করো , জানিও একটা কথার আলো ,
মন দিও , বাসিও ভালো , যেজন তোমারে বাসে ভালো ।
তুমি তাকে বাসিওনা ভালো , তুমি যাকে বাসো ভালো ,
তোমাকে যে ভালোবাসে করিও গ্রহণ, দেখিওনা সাদাকালো ।
জানি ভালোবাসা মানে না জাত , মানেনা নীতিকথা ,
শুধু তোমারে ভালবাসি বলে, করি পাগলামি , রহি নীরবতা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026