কেউ কারো নয়
- বেঞ্জিন বেঞ্জয়েট

এতো এতো বন্ধু আমার , ভোর থেকে রাত হয়,,
আড়াল হলে মিনেট পাঁচেক , সবায় ভুলে রয় ।
কাছে আছি যতক্ষণ , মন পুড়ে যায় মায়ায় ,
দূরে গেলে এই মায়াটা দূরের সাথেই পালায় ।
পিতৃ মাতা সুত দারা আসল মায়ার বাহকবাজ ,
বাঁকি সব মায়া এরূপ "নাই কাজ তো খই ভাজ" ।
জীবন তথা এই ধরা'টা ক্ষণিকের আড্ডা স্থল ,
সর্বোপরি সব কিছুই তাই সর্বদাই হয় রদবদল ।
ক্ষুধা নামে রাক্ষুস'টা যদি না থাকতো মোদের ,
সমীকরণ সোজা হতো নির্দ্বিধায় মোদের বোধের ।
ভালবাসার ঘাটতি'টা আর আসতো না নজরে ,
কষে থাকতো মায়ার বাঁধন'টাও একাত্মে জড়ে ।
ভুল হয় মাঝে মাঝে মায়াবোধে ভিন্ন ভাবি ,
অযথায় ভুল ভাবি অপ্রাসঙ্গিক যা করি দাবী ।

অন্তর মন্দিরে তাই দিওনা ঠাই কভু কোনকালে ,
ব্যথা পাবে অহরহ শনি'টা নামবে ওই ভালে ।
স্বাভাবিক থেকেই করো ভালবাসার আদান প্রদান ,
তাতেই খুঁজে পাবে প্রকৃত অমর মিত্রের সন্ধান ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026