তবে শোন হে পঙ্গুর দল
- বেঞ্জিন বেঞ্জয়েট
ওরে ও পঙ্গুর দল ... ... করিস নে আর কোলাহল
সময় থাকতে ধরণী এখন ছাড়............... ,,
এই ধরা যে কর্মীর তরে ...... যারা সদা কর্ম করে
তাদেরই রয়েছে কেবল বাঁচার অধিকার ।
তোরা যে ধরার আপদ ...... তোদের তরেই আসে বিপদ
ধরার গায়ে লাগে বিষম কাদা ............ ,,
তোরা যারে দিস না কিছু ...... থাকবি কেন তার পিছু
থাকবি কেন তার সাথে বাঁধা ?
কর্ম করে যাচ্ছি যারা ...... অন্ন অন্বেষণে দিশেহারা
তোরা তো বাড়তি একটা জ্বালা ............,,
তোদের অন্ন আসবে কিসে ... ...আমরা যে মরছি বিষে
আমাদেরই তো শূন্য অন্নের থালা ।
অন্ন ছাড়া চক্ষু আঁধার ......অন্ন বিনে পথ নেই বাঁচার
অন্ন আসে যে হাড়ভাঙা শ্রমে ......,,
পারবে না যারা শ্রম দিতে ......থাকবে কেন অন্ন নিতে
মরুক তারা, জনসংখ্যা আসুক কিছু কমে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।