আমি নয় টলার শার্পার স্মার্টার
- বেঞ্জিন বেঞ্জয়েট
টলার , শার্পার , স্মার্টার ...
এতো কিছু অর্জন করা হয়নি আমার ......... ,
জন্ম আমার স্যাঁতসেঁতে ভুমিতে
নামখানা ছিল বিষম'বাবুর খামার ।
সবগুলো ছিল লুঙ্গি গামছার ভোমাপেশাদার ,
জন্ম আমার নিতান্তই মাতার ছেঁড়া আঁচলে............ ,
গড়ে দু'মাসও পাইনি মায়ের সুষম দুগ্ধ ,
এক বাটী বার্লিকের তরে ভেসেছি নয়ন জলে ।
শিখিনী বঙ্গভাষা...শিখিনী ভাল কোন কিছু ,
পায়খানাকে হাগু শব্দ, পেশাবেরে মুইতা শেখায় ,
চেয়েছিনু যতবার আলো ভরা সমাজ পথ...,
ঘুরে ফিরে আমারে ওরা আঁধারের পথ দেখায় ।
বলো না বঙ্গবাসী ... কিভাবে এগুবো আমি ?
কোন পথের হবো আমি দিশারী ............ ?
মায়ের আঁতুড়ের গন্ধ সরেনা নাক থেকে
আমি কি একাকী যেতে পারি মর্ত্য ছাড়ি ?
মুখে মুখে শুধু কি শোভা পেলে চলে
আমি টলার , আমি স্মার্টার ,আমি শার্পার ......... ?
কালচার আমার কাওয়া অধমের ,
অসভ্যতা অশালীনতা অভদ্রতা যে প্রকৃত আমার ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।