মন ভাল নেই
- বেঞ্জিন বেঞ্জয়েট

মন ভালো নেই , জীবন থেকে হাসিগুলো ঝরে গেছে ,
হঠাত বেয়ে আসা এক টাইফুনের ঘাতে ...
তবু মনকে সামলিয়েছি নিদারুণভাবে,
বেদনার খুনসুটিকে তলিয়ে দিয়ে তবু থাকা যে বেঁচে ।

ক'টা দিন কেটে গেলো মনখোলা হাসি আর আমেজে ,
সময়ের সাথে সাথে চলে গেছে তাহা ... ,
ঝুলেছিল দুঃখের নোঙর কালশিটে যাহা ,
সুখগুলো নিয়ে গেছে বেদনার বেহালায় অসুর বেজে ।

অস্থায়ী এই জীবনে ...কিবা স্থায়ী হতে পারে বলো ?
জীবন যেখানে নিজেই অস্থায়ী ,
ভেসে যায় নিয়মের তাল অনুযায়ী ,
সেখানে আর কিবা বলার থাকে , যা হবার তাই হলো ।

সুখ সেতো ভাসমানের উপ-ভাসমান সব ,
তারে নিয়ে তাই আর করিনা যে গৌরব ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026