করিও ভেবে চিন্তে
- বেঞ্জিন বেঞ্জয়েট

যে কথা ছেড়ে দিলে আসেনা আর ফিরে ... ,
সে কথা কি যায় না বলা ভেবে চিন্তে ধীরে ধীরে ?
কথার মতোই আরেকটি জিনিস যার নাম সময় ,
নদীর ধারার মতো তাহা অবিরাম বয় ।
আরও একটি বাঁকি আছে বলি নাম তার "সুযোগ" ,
সুযোগ একবার বিয়োগ হলে হয়না আর কভু যোগ ।
একবার হারিয়ে গেলে ফিরেনা আর শান্তি ,
ফিরবে'না হাজার প্রয়াসে যদিও থাকে ভীষণ ক্লান্তি ।
আশা যদি যায় হেরে পাইনা আর ফিরে কোনকালে ,
ফিরবেনা কভুও যতই থাকিনা মায়াজালে ।
আশার মতোই আছে মানবিক সততা অনুরূপ রূপে,
হারানো কি ঠিক তা গুপ্তেনগ্নে প্রকাশ্যে বা চুপেচুপে ?
এতই সহজ কি স্বপ্ন আর তার বাস্তবতা ?
এতই সহজ কি ভবিষ্যৎকে পাওয়া...স্বল্পে যথাতথা ?
থাকে যদি অবহেলা নির্ঘাত ঘটে পতন জেনে রেখো ,
সব কিছু জেনেশুনে হৃদেতে লেখো ।
পতনের শক্ত মূল নাম তার 'ঘৃণা' বলে জানি মম ,
জীবনের অপদস্থের মূল ছিল এই ঘৃনা'ই অন্যতম ।
ওই ভিত্তিহীন "মিথ্যা" কম কিসে ?
তছনছ করে ফেলে টর্নেডোর মতো জীবনটা বিষে ।
পরিশেষে বলি হায় ! জীবন তুই কিবা ফল পেলে ,
মূল্যবান ভালবাসা পথধারে ফেলে ।
যার জীবনে প্রেম নেই কেমনে গড়বে বলো বন্ধুত্ব ?
বন্ধুত্ব না থাকলে পাবে সে যে পুরো জীবন অন্ধত্ব ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026