শিশির
- বেঞ্জিন বেঞ্জয়েট

মন আমার বড় উদাস , শিশিরের মায়াজালে ,
এমন উদাস আর হয়নিকো কোন কালে ।
যতই ভুলিতে চাই ,জাগে প্রেম হৃদ-অন্তরালে ,
শিশির আমায় দেউলিয়া করি হানা দেয় ভালে ।
আঁখি বুজি হেরি তারে মুক্তোর দানা ,
ভালেতে জ্বলে প্রেমশিখা সুরশ্মি খানা ।
হৃদয় গহীন তার বড়ই সুচি লাগে ,
মনেতে হোঁচট খায় তাই অনুরাগে ।
মন বলে ত্বরায় চুম্বনে সিক্ত করি ওষ্ঠ সে জলে,
দেমাগের বিবর্তন ভেবে হতভম্ব কিঞ্চিৎ বিহ্বলে ।
ভালো লাগে ভালবাসি, সবকিছুই ভালো তার ,
আপন যে করে নিবো পাই নি তার অধিকার ।
তাই মম হতভম্ব, কিম্ভূতকিমাকার ,
একাকিনী প্রণয়ে কাটি সদাই সাঁতার ।
কেন সে যে হেরে না অন্তর খানি ?
হেরিবে কি ফেলিলে নয়নের পানি ?
সব কিছু করিতে আজ আমি আছি রাজী ভবে ,
চাই শুধু তার প্রণয় , জাগিতে চাই অভিনবে ।
মন প্রাণ সঁপে দিবো ভুবনের সব ভুলি আজিকে ,
'আমার শিশির' লিখে ছড়াবো গগণের চৌদিকে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026