যায় না পাওয়া কিছু চেয়ে চেয়ে
- বেঞ্জিন বেঞ্জয়েট
কিছু কিছু জিনিস চেয়ে পাওয়া যায় না ,
তবু মানুষ চেয়ে বসে , যদিও পায় না ।
চেয়ে পাওয়া যায় না ... মান সম্মান সুখ ,
চেয়ে পাওয়া যায় না একটা হাসি ভরা মুখ ।
অন্তর যদি দহনে পোড়ে, সুখ উড়ে শূন্যে ,
জীর্ণ বেশে ধরার মাঝে থাকতে হয় নগণ্যে ।
পাওয়া কি যায় চেয়ে চেয়ে ওই প্রণয় ?
হৃদয়ের সাথে হৃদয় মিশে যদি এক না হয় ?
চেয়ে পাওয়া যায় না ধন সম্পদ বিলাস ,
যদিও তার আশে অস্থির চিত্ত বড়ই উদাস ।
তবু মানুষ চায় যেন বিভোর আবেশে ,
না পাওয়ার বেদনাতে কষ্ট পায় শেষে ।
অর্জন করতে হয় কিছু, দক্ষতায় মিলে দেখা ,
কিছুটা থাকে মোদের এই ললাটে লেখা ।
সবকিছু ঠিক থাকলে, হয়না কিছু বর্তনময় ,
দৌড় ঝাঁপ বিফলে যায় ,যে যেমন তেমনই রয় ।
বেহুদাই মানুষ সকল দাঁত খিঁচিয়ে মরে ,
সুখের অন্তরালে হায় ! আঁখিযুগল অঝোরে ঝরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।