প্লাটফর্ম
- বেঞ্জিন বেঞ্জয়েট
ওপাড়ের ডাকে সাড়া দিতে গিয়ে স্মরণে আসে প্লাটফর্ম ,
নিজের কাছে নিজেই ধরা পড়ে নিজে নিজে পাই শরম ।
দেখিলেম কতজন , কত ব্যস্ত হয়ে চলিছে পথিক সেজে,
আঁখিযুগল মোর লোভের বশেতে লোলুপতায় ওঠে বেজে ।
কে যায় পথিক ... ভাবিনা কিছু , মানি-ব্যাগ পেছনে হেরি ,
মনটা চাহে তুলে নেই গোপনে ত্বরিত, সহে না যেন দেরী ।
কেহ বেচে কলা , কেহবা বসন , কেহবা সেজে ফেরিওয়ালা ,
বেচে ফেরি করে বাদাম ঘুরে ঘুরে সকাল অবধি সাঁঝ বেলা ।
কেহবা আছে লোলুপতা চোখে কার কাছে পায় দু'টি টাকা,
কেহবা আছে শুয়ে চোখ কান বুজে কারো'বা পাঁজর বাঁকা ।
কত গুঞ্জন কত সরগম সময়ের বেগ চলিছে তালে তালে ,
ক্ষুদ্র বড় সব মিলে যেন ব্যবসায়ী কমবেশি সব অন্তরালে ।
বেলা গেলে শেষে ব্যস্ত সবাই ঘরে ফেরার আসে যে তাড়া ,
দিন কি -কিবা রাত্রি পায়না টের অন্ধ হয়ে পড়ে আছে যারা ।
একটা চক্র সাঁঝ লগণে নিখুঁত চোখেতে দেখি একা একা ,
গ্যাঞ্জাম বেঁধে হাঙ্গামার শেষে লুট করতে চায় ললাটিকা ।
নিবু নিবু বেলা সব কোলাহল একে একে যেন ফুরে এলো ,
ভবের বাজার হতে সবাই যেন দোকান পাট সব তুলে নিলো ।
শণ শণ করে নিশি জাগা সেই প্লাটফর্ম, একাকী রাত্রি জাগি ,
উদাস মনেতে নির্জনে আমি নিতান্তই মনে হল বৈরাগী সাজি ।
আজ সন্ধ্যা লগণে বসি বেলকুনিতে চিত্র'টা যেন ভাসে কাছে ,
হায়রে প্লাটফর্ম ! পারাপারের স্যাম্পল হয়ে আজো কি সে আছে ?
নাকি মিশে গেছে প্রকৃতির সাথে সবার পায়ে পায়ে লাথি গুঁতোয় ,
সে যে কালজয়ী হয়ে গেঁথে আছে মনে আমার স্মৃতির সুতোয় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।