কাঁচায় না নোয়ালে বাঁশ
- বেঞ্জিন বেঞ্জয়েট
প্রত্যেক মানুষ তার নিজস্ব স্বভাবে গতিশীল ,
যেভাবে সে উঠেছে গড়ে সমাজে তিল তিল ।
সমাজে যেটুকু শিখেছে যেভাবে হয়েছে বড় ,
পরবর্তীতে যাহাই শেখানো হয় থাকে সে জড় ।
এক কানে শুনে বের করে দেয় আরেক কানে ,
কথার পিঠে মাথা নাড়ালেও বুঝে না তার মানে ।
ঠিক যেন উদাহরণ কাঁচা আর পাকা বাঁশ ,
কাঁচায় না নোয়ালে তারে পাকলে করে ঠাস ঠাস ।
যত না বুঝাই তারে বাঁকতে হবে এদিক ওদিক ,
বাঁকতে গেলেই বিচূর্ণতে সাঙ্গ হয় চতুর্দিক ।
যুগে যুগে বঙ্গদেশের নিচু সমাজে গড়ে ওঠা প্রাণ ,
সভ্য সমাজের আসেনি কাজে খুইয়েছে শুধু মান ।
সভ্যতার নামে যতই শুনেছি চিৎকার উচ্চ তান ,
অন্তরালে শিয়াল সাজি করেছে শুধু ভোগ সন্ধান ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।