সেতো অলৌকিক ব্যাপার
- বেঞ্জিন বেঞ্জয়েট
আজকাল পাপী মানুষের সংখ্যাটা গোনা
বেশ দুষ্কর হয়ে পড়েছে ।
আল্লাহ্'ওয়ালা লোক যে খুব বেশী তাও নয় ।
তবে আজ কেন জানি মনে হচ্ছে ...
দুনিয়াটা নিতান্তই বড় নিষ্ঠুর হয়ে গেছে ।
বাপ দাদার আমল'টা যে দেখিনি ঠিক তাও নয় ।
দেখেছি ঢের দেখেছি ... । অশিক্ষিতের যুগ ।
তাই বলে কেউ কাপুরুষ বা এই ডিজিটালের
মতো এতো নাস্তিক মানুষ ছিল না ।
তাদের আল্লাহ্ভীতি ছিল প্রাণে । ছিল হৃদয়বান ।
দান খয়রাতে তাদের এতটুকু কৃপণতা ছিল না ।
যদিও তাদের ইসলামের নিয়ন কানুন গুলো
মিহিভাবে ছিল না । ধরা বাঁধার বাইরে ছিল ।
তবে মনটা ছিল বড়ই নরম, উদার , মহানুভবতাপূর্ণ ।
এতো জটিল বুঝে ওঠা তাদের ছিল দুরহ ব্যাপার ।
মনটা যেমন সরল ছিল , বুঝতও তেমন সরল ।
কেন যে আমরা সেই যুগকে এক্সপায়ার যুগ বলি ?
আমার বুঝে আসেনা ।
আজকের এই ডিজিটাল যুগ কি দিতে পেরেছে ?
একটা সুন্দর মনন কি দিতে পেরেছে ?
একটা সুন্দর জীবন ব্যবস্থা কি দিতে পেরেছে ?
একটা সুন্দর নির্ভেজাল সমাজ কি দিতে পেরেছে ?
একটা শান্তিপূর্ণ সমাজ তথা দেশ কি দিতে পেরেছে ?
পারেনি । আমি আবারো বলবো পারেনি ।
তবে কি পেরেছে দিতে ? হ্যাঁ অনেক কিছু দিয়েছে ।
দিয়েছে থ্রি জি - দিয়েছে ফোর জি ... দিয়েছে
রাত জাগা একটা ডাহুক পাখির জীবন উপহার ।
দিয়েছে বিকৃত মস্তিষ্কের মানসিকতা ।
কারো ইসলামী বয়ান শুনলেই যেন তার প্রাণে লাগে ।
অথচ নিজে রাতের পর রাত - দিনের পর দিন
পড়ে থাকে ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে ।
কখন যে নামাজের সময় হয় টের পায়না ।
নামায কায়েম করা ... সেতো অলৌকিক ব্যাপার ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।