আমি জমিদার কর্মচারী
- বেঞ্জিন বেঞ্জয়েট

যুগান্তরের পথ পাড়ি দিয়ে সংশয়ে মম অনেকটা শেষ ,
কি হতে কিবা হয় , চোরাবালিতে ধ্বংস এই মা'দেশ ।
সাগরের নোনা জলে ভাসমান ডিঙ্গির যাত্রী এই আমি ,
নাও বাই দু'আনা দরে জীবনের সংজ্ঞাতে মহাজন স্বামী ।
আপন চোখে যেটুকু হেরি লাগে বড় সে চতুরবাজ ,
সাগরের সব মৎস্য ধরতে জাল বোনা তার কারুকাজ ।
বয়সের ভারে সব চলে গেছে দাঁড়াছে পরিস্থিতি ফোকলা ,
মহাজাল খানি মহাজন খুঁজে সেলাই করছে বড় হোগলা ।
শুধুই হেরি কৌশল আঁটে, মৎস্য ধরবার গড়ে সে ফাঁদ ,
রমরমা রসে আক্ষেপ রোষে বাতাসে ভাসছে তার নিনাদ ।
ঈশান কোণে জমেছে মেঘ স্বার্থের তরে বেখেয়ালে বিভোর ,
হেরিলে চোখমুখ লাগে যেন হায় সে যেন বড়ই নেশাখোর ।
দুনিয়ার তরে উম্মাদ সেজে ভুলিছে আত্ম রক্ষা পথ ,
শয়তানের কাঁধে কাঁধ মিলি দুনিয়াবি কার্য রাখিছে বলবৎ ।
ঈশান কোণে বজ্রনিনাদ, বিজলী চমকায় সামনের পানে ,
দৃষ্টিশক্তি রাখিছে জালপানে, বজ্রনিনাদ শোনেওনা কানে ।

আমার তো নেই কিছু হায়, এ জীবন ছাড়া অন্য কিছু ,
জীবনের মায়ায় জীবন বিলায়ে থাকতে পারি কি তার পিছু ?
আমি যে দু'আনার গোলাম তার, আছে কি স্বাধীনচেতা ?
মাতালের পিছে মাতাল হয়ে সাজিছি আমি নচিকেতা ।
উম্মাদ হয়ে গান ধরি মম ... "আমি জমিদার কর্মচারী" ,
দু'আনার তরে জমিদারের হয়ে চলে যেতে চাই দুনিয়াছাড়ি ।
আমি জমিদার কর্মচারী ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026