উদাসী
- বেঞ্জিন বেঞ্জয়েট
দোষত্রুটি ছিল কিছু নয়নের পাতায় ,
হেরিতে পারিনি তাই সূর সন্ধ্যাতারায় ।
জ্যোৎস্নার রশ্মিতে যা ছিল আলোক ছটা ,
ত্রুটিগুণে হেরিছি শুধু আঁধারের ঘনঘটা ।
নীলিমাতে মিশে গেছে মরীচিকা হয়ে ,
অকারণেই দৃষ্টিটা গেছে তাই ক্ষয়ে ।
আঁধার হেরিতে শুধু হনু যে আঁধারবাসী ,
ঘিরিছে এ জীবন-প্রান্তর অসুর সর্বনাশী ।
অসুরের ফসল ফলাই আলোছাড়া মাঠে ,
যে ফসল ফলে তাহা কিবা মতলব আঁটে ।
যে ফলন ফলে তাহা প্রেতাত্মা নামে ,
ডানেতে টানলে তাহা থাকে বামে বামে ।
মাথায় উঠাতে চাহি, হয় সে পদ-বাসী ,
নিশ্চিত বুঝতে পারি ইহা ওই নরকবাসী ।
তাই যে আমি এই ক্ষণে বড়ই উদাসী ,
বাঁচতে চাই যত আমি, ততই যাই ভাসি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।