কষ্টের ইসলামে আস্তিক নাস্তিক
- বেঞ্জিন বেঞ্জয়েট

অনেক দুঃখ কষ্টের এই ইসলাম...
আজ কাছে পেয়েও তাকে দেইনা দাম ।
আসলে মানুষই যে বড়ই বৈচিত্র্যময়,
আর বাঙালী তো শীর্ষটা'ই করেছে জয় ।
দাঁত থাকতে বোঝে না দাঁতের মর্যাদা ,
বংশের সব থাকতেও সাজে হারামজাদা ।
থাক থাক আর বলতে চাই না ওসবকথা ,
সেটা নিয়ে আমার নেই কোন মাথা ব্যাথা ।

আজ বসেছি নিয়ে কিছু ইসলামের ইতিহাস
সৌদিতে নবীর সময় ইয়াহুদি সন্ত্রাস ,,
ব্যস্ত সদা খুন রাহাজানি ইজ্জত লুণ্ঠন কাজে,
তাদের চোখে দ্বীনের নয়া যাত্রী বড়ই বাজে ।
দিন নাই রাত নাই প্রাণহানী করে বেড়ায় ,
প্রাণের ভয়েতে নয়াযাত্রী গুহাতে নেয় ঠায় ।
আহার সিনান নাই ... নাই ঘুম নয়নেতে ,
জীবন বাঁচার তরে থাকে শুধু কান পেতে ।
উপায় না পেয়ে কিছু , নবীর আহ্বানে ,
হাবশা'তে হিজরত করলো কিছু সংখ্যক জনে ।
হাবশা'র বাদশা ছিলেন যদিও খৃষ্টান ,
তাঁর কাছে ছিল না কে ইয়াহুদি কেবা খৃষ্টান ।
নরম মনের মানুষ নরম তাঁর আত্মা দিল ,
তাঁর কাছে অন্যায়ের সবকিছু ছিল বাতিল ।
সৌদির ইয়াহুদির কত যে শয়তানী মনে ,
হাবশা'তে গেছে তারা পেলো খবর গোপনে ,,
করলো জল্পনা বসি , কিবা পারে করবার ,
হাবশা'র বাদশাকে তারা দিবে কিছু উপহার ।
সেই সুযোগে সুযোগ নিয়ে স্বজাতির বদৌলতে,
সেই নয়া মুসলিমদের ডাকবে তারা মসনদে ।
উপস্থাপন করবে তারা হাজার হাজার অপরাধ ,
দিবে তারা কৌশলেতে লক্ষ লক্ষ অপবাদ ।
বাদশার মন যুগিয়ে ফেরত আনবে দেশে ,
গলা কর্তন করে তারা মেরে ফেলবে পরিশেষে ।
প্রভুর লীলা, সাধ্য কি আছে তার হবে মিশ্রিত,
হাবশা'র বাদশা'র দ্বারা তারা'ই যে হল ধিকৃত ।
নয়া মুসলিমের মধুর বাণী শুনে বাদশাজী ,
ইসলাম গ্রহণ করতে মুহূর্তেই হল রাজী ।
ইসলামের বাণী সব এমনই হবে শ্রুতিমধুর ,
শুনলেই মন থেকে বিদ্বেষীভাব হবে দূর ।
আমরা কিছু মানুষ হায় মুসলমান হয়ে ,
দোষারোপ করে বেড়াই , মানার ভয়ে ।
দোষ খুঁজি দোষ ধরি , সাজি নাস্তিক ,
গর্দান কেটে ফেলি যারা সব আস্তিক ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026