কাঁদায় বাল্য স্মৃতি কাঁদায় নারী
- বেঞ্জিন বেঞ্জয়েট
কারে ভালবাসি ... হুদাহুদি ঝগড়া ঝাঁটি টেনে আনা ,
কি অপরাধ করেছিল ওই গাঙের মাছরাঙা খানা ?
বাল্যকালের স্মৃতি কি ভোলা যায় রে কুস্তুরিকা ?
হুদাহুদি নারীকে ভালোবেসে ডেকে আনা অগ্নিশিখা ।
দুইটা লকলকে কচুরিপাতার আশে কত ঘুরেছি ,
একটা ঘাস ফড়িং ধরবো বলে কেবল খুঁজেছি আর খুঁজেছি ।
আহা কি যে ভালবাসা ছিল আমার ওই প্রকৃতির সাথে ,
প্রকৃতির সাথে প্রেমে মত্ত হয়ে ফিরেছি সেই সন্ধ্যারাতে ।
মায়ের হররোজ ঝাঁটাপেটা খেয়েও সে প্রেম যায়না বিলীনে ,
বরঞ্চ সে প্রেম বেড়েই চলেছে দিনে দিনে প্রকৃতির সনে ।
দিদার কামরাঙ্গা আর পেয়ারা গাছের কথা কেমনে যায় মুছে ?
চুরি করে দুপুরবেলা বুকপ্যালা দিয়ে একবার উঠেছিলেম গাছে ।
গাছের আগাটা পুরাটাই ছিল টিনের ছাদে মিশে একাকার ,
গাছে উঠে ছাদে বসে পেয়ারা খাওয়া ছিল সোনালী আধার ।
ছাদটাতে পেয়ারার পাতা পড়ে হাফহাত পুরো স্তর গড়েছে ,
একদিন এক আকাম করে, দিদা আমাকে হাতেনাতে ধরেছে ।
একদিন গাছে উঠেই পেশাবের চাপ, কিছুই ভেবে না পেয়ে ,
পাতার স্তরে দিলাম ছেড়ে , নীচে পড়তে লাগলো বেয়ে বেয়ে ।
পড়লো গিয়ে এক্কেবারে দিদার গায়ে, আর যাই কই ,,
সারা বাড়ি তোলপাড় , শুরু করে দিলো হই চই ।
পায়ে শুরু হলো কাঁপুনি, দিদার এক দাবী নামতে হবে ,
সেদিন হায় মুখে কি বলা যায় ...মরণটা নেমেছিল ভবে ।
না পারি সইতে না পারি রইতে ... শেষে যখন নামি ,
খেজুর ডালের পিটুনি খেয়ে হয়েছিলেম নিরুদ্দেশ গামী ।
আর সেই কাঁচের মার্বেল খেলার স্মৃতি যেন জমাট মর্ম ,
দিন নাই রাত নাই শুধু সেই খেলা'ই ছিল আমার কর্ম ।
ভালবাসি তোমায় হে বাল্যস্মৃতি ... খুব ভালবাসি তোমায় ,
আজ নারীকে কেন ভালবাসি যে শুধু কাঁদায় আর কাঁদায় ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।