পায়ে পায়ে সে চলে গেছে অন্ধকারে
- সুদীপ তন্তুবায় নীল

পায়ে পায়ে সে চলে গেছে অন্ধকারে,
পথের ধূলোয় পড়ে আছে তার পায়ের নুপূর
কিছু ব্যর্থ স্বপ্নের মতো !
সে আর ফেরেনি.......
স্বপ্নেরা কেঁদে মরে হৃদের গোপন কুঠিরে,
গোপনে চোখের নদী প্লাবনে ভেসে যায় :
থই থই জল অশান্ত টলোমল নিরবে ।
একবারও ভাবেনি, রাখেনি পিছুটান
স্বার্থপরের মতো ফিরে গেল অন্ধকারে
স্মৃতিগুলো রেখে !
বলেছিল - ভুলে যাও, মুছে দাও সব
ছিন্ন করো অতীতের গাথা,
হৃদয় সাজাও অবার্চীন হাত ধরে ।
না, আমি ব্যর্থ হয়েছি বারেবারে
পারিনি প্রিয়া পারিনি আমি....
আজ আমি বড়ো ক্লান্ত গো !
এক পৃথিবী ঘুম নিয়ে
পাড়ি দেব অন্ধকারে মোর প্রিয়ার তরে....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।