তোর স্পর্শ আজও বুকে নিয়ে
- সুদীপ তন্তুবায় নীল
ওরে তোর শাড়ির নীল আঁচলের তলে
লুকিয়ে রেখেছিলাম সুপ্ত বাসনা যৌবনের তাড়না....
রেখেছিলি যতনে আঁচলের এক কোনে
অদৃশ্য অবিচ্ছিন্ন এক বন্ধনে ।
তুই বলেছিলি-"তুই আমার এক পৃথিবী...."
সেদিনই তোকে আমার পৃথিবী করে
স্বপ্ন গড়েছি নিরবে গোপনে
অশ্রু নিয়ে দু চোখের কোনে ;
তারপর তোকে বেঁধেছিলাম বাহুডোরে এ হৃদয় ভরে ।
সেদিন মুক্ত নীলিমার তলে
এক উষ্ণ চুম্বনে বন্ধন করেছিলি তীক্ষ্ন গভীর....
একদিন সেই তুই মানে-অভিমানে চলে গেলি কিছু দূরে....
খবর ছিল না তোর
কেঁদেছি একলা ঘরে অন্ধকারে
খুঁজেছি উন্মাদের মতো !
আজ কিছু দূরে যেতে যেতে এতটাই দূরে চলে গেলি
আর ফিরে এলি না !
তোর স্পর্শ আজও বুকে নিয়ে ঝরে যায় জল....
খুঁজে যাই তোকে, খুঁজি তোর নীল শাড়ির আঁচল ।
(02/02/2014 - In Adra Rail Station, Purulia, West Bengal)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।