জীবন মানে সবুজ পাতা
- সুদীপ তন্তুবায় নীল
জীবন মানে সবুজ পাতা সতেজ হয়ে থাকে,
জীবন মানে কান্না হাসি পথের আঁকেবাকে ।
জীবন মানে চাঁদের বুকে স্বপ্ন আলো খোঁজা,
জীবন মানে সুখ স্বপনে দুটি নয়ন বোজা ।
জীবন মানে প্রিয়ার কোলে আমার ঘুমের বাড়ি,
জীবন মানে আঁকাবাকা নক্সা তোলা শাড়ী ।
জীবন মানে পথের ধূলো পথেই থাকে পড়ে,
জীবন মানে সবুজ পাতা হলুদ হয়ে ঝরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।