এক পৃথিবী প্রান্তর আমি হেঁটে গেছি
- সুদীপ তন্তুবায় নীল

এক পৃথিবী প্রান্তর আমি হেঁটে গেছি
তোমার নীল ওড়নায় মুখ লুকোতে
এক পৃথিবী শান্তির আকাঙ্খায়......
এই অন্বেষা মন আজ
তোমার প্রেমের পিছুটানে ক্লান্তির প্রেমে শান্ত !
এবার ঘুমোবার ইচ্ছা জাগছে হৃদে ।
যেদিন এক পৃথিবী ঘুম নিয়ে
আমি নিরব হয়ে যাব
সেদিন এক পৃথিবী প্রেম দিয়ে যেও গো
আমার শান্তির বিছানায় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।