তোমার মুখের হাসি ছিল
- সুদীপ তন্তুবায় নীল
তোমার মুখের হাসি ছিল সন্ধ্যাতারার মতো
ক্ষণিকের তরে জ্বালিয়ে দীপ ভরলে আঁধার যতো ।
নীল আকাশের মতো ছিল তোমার হৃদয়খানি
মেঘলা হলো হৃদয় আমার দুচোখ ভরা পানি ।
চাঁদের মতো জোছন নিয়ে চুম্বেছিলে মন
চাঁদ ডুবেছে পশ্চিমেতে শূন্য এই জীবন ।
খোলা মাঠের মতো ছিল তোমার ভালোবাসা
প্রেমের ফসল শুকিয়ে গেছে আমি নিঃস্ব চাষা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।