স্বপ্ন জুড়ে তোমার হাসি
- সুদীপ তন্তুবায় নীল
স্বপ্ন জুড়ে তোমার হাসি বড়োই লাগে ভালো
বুকের মাঝে জ্বালিয়ে দেয় নীল প্রদীপের আলো ।
চাঁদের মতো মুখটি তোমার আঁচল ভরা সুখ
আমার বুকে লুকিয়ে দিয়ো তোমার হাসিমুখ ।
গভীর রাতে যখন শুনি জোনাকিদের গান
ভাবি তখন ভাঙল বুঝি প্রিয়ার অভিমান ।
হাজার তারা দুর আকাশে প্রেমের গল্প বলে
রাতের শেষে একলা রেখে যায় গো তারা চলে ।
_____________________
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।