এক পৃথিবী অন্ধকার বুকে নিয়ে
- সুদীপ তন্তুবায় নীল
এক পৃথিবী অন্ধকার বুকে নিয়ে
এক পৃথিবী রিক্ততায় ভরা দুটি হাতে
সেই উষ্ন কোমল পরশের ঘ্রাণ
আজও অন্বেষেছি বারবার
যে উদবাস্তু-ইতিকার দাগ রেখে গেছে হৃদের ভিটায় !
সে যেন চলে যায় নুপূর বাজিয়ে পায়
কোন গহীনে পীবরে দূর থেকে দূরে
ইতিকার সুরে মরীচিকা হয়ে গেয়ে যায় প্রেম গান....
তোমার এতই অভিমান !
আমি পড়ে আছি ভগ্ন ঘরে
ক্লান্তির নিরবতা বুকে ধরে একাকি নিরবে....
দখিনা বাতাসে ভেসে আসে চেনা ঘ্রাণ
রাতের জোছনা গেয়ে যায় সেই গান :
অতীতের প্রেমগাথা, সেই রাত সেই দিন
সময়ের সাথে হয়েছে বিলীন !
এখন শুধু এক পৃথিবী ভগ্নতা রিক্ততা
আর প্রতিক্ষণে বাজে
অন্ধকারের বীণ - এক নব অবার্চীন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।