গভীর রাতে স্বপ্ন দেখি
- সুদীপ তন্তুবায় নীল
গভীর রাতে স্বপ্ন দেখি আমি ছোট্ট ভেলা
নদীর বুকেই কেটে গেল আমার সারাবেলা ।
শান্ত নদীর প্রবাহেতে চলছি হেলেদুলে
আঘাত আসে আমার বুকে অশান্ত ঢেউ জলে ।
মৃত্যুর ঢেউ অট্টহাস্যে হঠাৎ এল ছুটে
চলতে চলতে গেলাম ডুবে স্বপ্ন গেল টুটে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।