এখনও আসেনি বসন্ত বাগে
- সুদীপ তন্তুবায় নীল

এখনও আসেনি বসন্ত বাগে জাগেনি তো কিশলয়
কুহু কুহু স্বর উঠেনি এখনও মনে জাগে সংশয় !
বৃষ্টিরা শুধু শুষ্ক শাখেতে ঝরে ঝরে পড়ে যায়
বসন্ত আজ জানি না গো কোন ঠিকানাতে খেয়া বায় ।
মাধবীলতার মায়াবী কাজল মুছে গেছে সেই কবে
কেউ কি আমার এ সাধের বাগে বসন্ত এনে দেবে ?
-23/04/2008


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।