যখন সাঁজের বেলা একলা ঘরে
- সুদীপ তন্তুবায় নীল
যখন সাঁজের বেলা একলা ঘরে ভাবি তোমার কথা
তোমার স্মৃতি তখন মনে দেয় গো ভরে ব্যথা ।
তোমার তরে অন্ধকারে খুঁজি সুখের আলো
বারে বারে পাই যে আমি রাতের আঁধার কালো ।
সুখের পাখি হারিয়ে গেছে দুরে গভীর বনে
স্মৃতি হাজার আল্পনা যে আঁকে আমার মনে ।
স্বপ্ন কত হৃদয় জুড়ে অশ্রু কত চোখে
সাঁজের বেলা চাঁদের বুকে তোমার ছবি আঁকে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।