আজ সেই তুমি চলে গেলে
- সুদীপ তন্তুবায় নীল

ওগো তোমার নীল আঁচলের তলে মুখ লুকিয়ে
এক পৃথিবী সুখ খুঁজেছিলাম আমি,
তোমার বুকে মাথা রেখে আঁকড়ে ধরতে চেয়েছিলাম
নীল প্রশান্তির দুটি হাত ।
মনে পড়ে সেই দিন জোছনায় ভরা রাত
তোমার আলিঙ্গনের উষ্ণতায়, আবেগের নিরব কান্নায়
সিক্ত করেছিলে আমার হৃদয় ?
জেগেছিল ভয় তোমাকে হারাবার বারবার,
আজ হল মোর পরাজয় !
আজ সেই তুমি চলে গেলে এক পৃথিবী অন্ধকার করে
এই জীবনের তরে সেই চরম অন্ধকারে !
ওগো আমি আজও তোমায় খুঁজে বেড়াই স্মৃতিগুলো আঁকড়ে ধরে,
তোমায় খুঁজে যাই নীল তারায় তারায়,
চাঁদের বাঁকা হাসির মাঝখানে
শিশির ভেজা ঘাসে
বিকেলের নীড়ে ফেরা বলাকার ভিড়ে
শুধু তোমায় খুঁজে যাই. . . . . . . .
ওগো আমি আছি দুর পথ চেয়ে এক অধীর অপেক্ষায়. . . . . . . . . . .


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।