বাংলা আমার ভাষা
- সুদীপ তন্তুবায় নীল

বাংলার বুকে পাই চারিদিকে
জননীর চেনা ঘ্রাণ
বাংলা মায়ের সন্তান আমি
বাংলা আমার প্রাণ ।

পুবের পানেতে চেয়ে থাকি আমি
চোখের নদী যে ভাঙে
পশ্চিমে মন একেলা নিরবে
মিলনের দোয়া মাগে ।

আমারা বাঙালী বাংলাভাষী যে
এই বাংলার বুকে
প্রেমের অন্ন তুলে দেব মোরা
বাংলা মায়ের মুখে ।

ওরে আমরা হিন্দু তোরা মুসলিম
কী বা তাতে এসে যায় !
পশ্চিমে মন টেকে না রে আজ
পুবের পানেতে ধায় ।

আয় রে সবাই গাই একসাথে
বাংলার জয়গান
মিলনের সুরে আয় রে এগিয়ে
হিন্দু মুসলমান ।

যেখানেই থাকি যতদূরে থাকি
মোরা ওগো ভাই ভাই
হাতে হাত দিয়ে আয়রে এগিয়ে
মিলনের গান গাই ।

বসন্তের ওই নব কিশলয়
ছড়ায়েছে ভালোবাসা
শাখীর শাখেতে ক্ষণে ক্ষণে গায়
বাংলা আমার ভাষা ।

আমার কান্না গঙ্গার বুকে
ভাসালাম এই বেলা
পদ্মার বুকে খুঁজে নিও তুমি
করো নাগো অবহেলা ।

--21/02/2014


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।