আমি নিকষ কালো রাতে পাথর হলাম
- সুদীপ তন্তুবায় নীল
আমি নিকষ কালো রাতে
পাথর হলাম,
আঁধার পারবে না আমায় গিলে খেতে ।
আমি এভাবেই থাকব সারারাত
কঠিনতার বন্ধনে.....
নইলে এক পৃথিবী নিকষ কালো ঢেউ
এসে ঢেকে দেবে মোরে !
আঁধার ঘুমোলে আমি গলে যাব
বয়ে যাব দূরে বহুদূরে
এক বুক অন্ধকার বুকের খাঁচায় ভরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।