স্বপ্ন ছিল ----
- সুদীপ তন্তুবায় নীল

স্বপ্ন ছিল : শঙ্খচিলের ডানায়
আকাশের নীল এনে এঁকে দেব তোমার ছবি,
স্বপ্ন ছিল : জোছন রাতে
তারার মালিকা সাজিয়ে পরিয়ে দেব তোমার গলে,
স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন ছিল.......
পূরণের আকাঙ্খা বুকে ধরে যখন
তোমায় ঢেকে দিলাম এক পৃথিবী প্রেমের আঁচলে
তখনই তুমি ডুব দিলে
নিকষ কালো প্রশান্ত ঢেউ জলে
কোন অতলে - চরম প্রশান্তির ঠিকানায় !
আজ স্বপ্নের চোখে জল অশান্ত টলোমল
আর আমি এক পৃথিবী ক্লান্তির বেড়াজালে......
একদিন দেখা হবে প্রিয়া তোমার সনে
আলোভরা পথের শেষে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026