শখের মানুষ
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমি বাপু শখের মানুষ , শখের বশীভূতে ,
দু'বিঘা জমিন আমি কিনেছিলুম ফেইসবুকেতে ।
শখ ছিলু এক বিঘেতে আবাদ করুম পানের বরজ ,
অন্য বিঘায় উদর তরে ধান চাষিবার ছিল গরজ ।
জমিনেতে আইসা হেরি হকল খানে লুটেরার বাস ,
দখল করে আমার জমিন করেছে সব গাঁজার চাষ ।
হাওয়ায় নাচে হাওয়ায় দোলে গাঁজাখোরের দল ,
রঙ্গ মঞ্চের শাবল মারে সরস জমিন করি দখল ।

ব্যর্থ আশে ফেরত পথে স্বাতী দিদির হলো দেখা ,
দেখেই মোরে দেখালো তার শখের কিছু হস্তলেখা ।
শখের বশে দিদি নাকি লিখেছে অনেক কাব্য ছড়া ,
আমায় দেখে হুড়হুড় করি করলো শুরু কাব্য পড়া ।
যাও কই জিজ্ঞাসিলে বলল সে সাংবাদিকের বাড়ী ,
শখের বশে লিখলা তুমি এতো কিসের তাড়াতাড়ি ?
বলল দিদি প্রকাশ পাক কাব্য আমার বিজ্ঞাপনে ,
প্রকাশ পেলে শান্তি পাবো কিছুটা আমার মনে ।
বললুম তারে ওরে দিদি সবই তোমার শখের বশ ,
জানের উপর পাথর চাপা, জানে যে ধরেছে ধ্বস ।
বলল দিদি চটাং করি সেইটাও নাকি তাহারি শখ ,
সবই তার শখের শখ , আসলে তা তার বকবক ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026