হৃদয় দিঘির কালো জলে
- সুদীপ তন্তুবায় নীল

হৃদয় দিঘির কালো জলে স্বপ্ন শালুক ফোটে
দুখের স্মৃতি এপার ওপার শুধুই সাঁতার কাটে ।
জলের বুকে জোছন ভরা পড়ে চাঁদের ছায়া
আঁধার জলে কাঁপছে যেন অশান্ত এক মায়া ।
দিঘির বুকে খেলছে হাজার স্মৃতি শুধুই স্মৃতি
স্বপ্ন শালুক পত্রে লেখা কান্না ঝরা তিথি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।