ডিজিটাল পাগল
- বেঞ্জিন বেঞ্জয়েট
সবার চিন্তা চেতনা আর আশা আকাঙ্ক্ষাকে
একবার দেখবার ক্ষমতা প্রভু দিলোনা আমাকে ।
যদি দেখতে পারতুম, দেখতুম এক বিস্ময়কর ধরা ,
ধরা যেন কারাগার , সবার হাতেই মৃত্যু হাতকড়া ।
বাঁধা সবাই সে মৃত্যুর শিকলে.............,
স্বাধীনতাকামী স্বাধীনচেতা সবাই পরাধীনতার কবলে ।
দেখতুম কে কত চিন্তা চেতনায় বিভোর দুনিয়াদার ,
দেখতুম কার কত ধন সম্পদ আর সুখের দরকার ।
দেখতুম কার কত আশা , কে কত নরনারী লোভী ,
কে কত দ্বীনদার , কামিল , মুফতি রহমতে দেহলভি ।
ভালো মন্দের একটা ব্যালেঞ্চ করে যেটা হতো ভারী ,
আমি তাহারি বিজ্ঞাপন ছেপে ছড়াতাম তাড়াতাড়ি ।
বিশ্বাস করতো না কেহ, জানি তাহে ...জনসমুদ্র ,
আমি যে লঙ্কাচিলি তার'চে হয়তো আরও ক্ষুদ্র ।
বসতি আমার অধিক নিম্ন দুয়ারের ভাঙা আগল ,
মাঝে একটা ডিগ্রী পেতাম "ডিজিটাল পাগল"..., ।
আষাঢ়ের কালো মেঘ জমে থাকতো পুরো বছর ধরে ,
বর্ষা নেমে থাকতো কর্নিয়া হয়ে রেটিনার পিত্ত ঘরে ।
তার'চে এই ভালো মনের আঙিনায় কল্পকথা লেখা ,
ভালো মন্দে সবার সাথেই হাসি কান্নায় হবে দেখা ।
চলে যাবো বৈকি সবার মাঝে যাবো স্মৃতিপট রেখে ,
মিটে গেলো শখ চিন্তার প্রান্তে এসে, ফলাফল দেখে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।