স্মৃতির জলসা ঘরে
- সুদীপ তন্তুবায় নীল
চাঁদ বলে রুপকথা
স্মৃতিগুলো দেয় ব্যথা
হারানো সে ছেলেবেলা
অশ্রু কাব্য গাথা ।
দেয়ালার রাতগুলো
জোছনায় ভরা ছিলো
এতটা পথের পরে
এলোমেলো হয়ে গেলো !
মায়ের মমতা মায়া
আজ তো করেনা দয়া
সুদূর অতীত পরে
ছিল যে সুখের ছায়া ।
চড়ে স্বপনের ভেলা
কান্নারা করে খেলা
জীবনের আঙিনাতে
ধীরে ধীরে বয় বেলা ।
জানি উড়বেই পাখি
কাঁদিয়ে যে দুটি আঁখি
স্মৃতির জলসা ঘরে
স্বপনেতে তারে আঁকি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।