মানুষই বড়ো বন্ধু
- সুদীপ তন্তুবায় নীল

মানুষই বড়ো বন্ধু ধর্ম বড়ো নয়
ধর্ম নিয়ে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষয় ।
কীবা আসে আমি হিন্দু তুমি মুসলমান
ভেদাভেদে বাড়বে শুধু ঘৃণার পরিমাণ ।
বাড়বে নাগো ভালোবাসা বিদ্যা বুদ্ধি সুখ
অবশেষে শূন্য হবে বাংলা মায়ের বুক !
মানুষই বড়ো বন্ধু পূন্য কর তাঁর
এরই মাঝে আছে জেগে আলো অন্ধকার ।

রচনা : ১৪/০৯/২০০৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।