এক তলোয়ার নগ্ন হাতে
- সুদীপ তন্তুবায় নীল
এক তলোয়ার নগ্ন হাতে
লড়াই করি সন্ধ্যা রাতে
রক্ত কত যায় যে বয়ে
মনটা শুধু যুদ্ধে মাতে ।
শুভ্র পত্রে প্রশান্ত লাশ
অমূল্য সব-দুরের আকাশ
সৃজনমালা ব্যস্ত যে রয়
বিকীর্ণতায় আলোক আভাস ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।