মোর মুরুলী মোর বাঁশুরী
- সুদীপ তন্তুবায় নীল

মোর মুরুলী মোর বাঁশুরী
দুর আকাশে নীলচে ঘুড়ি
উড়ান যে দেয় সন্ধ্যা রাতে
ভাবন ঘরে লাটাই ধরি ।

কখনো বা দুপুর বেলা
শঙ্খচিলের ডানায় খেলা
ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে
ধীরে ধীরে বয় যে বেলা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।