কেমন আছো পুবের বন্ধুরা ?
- সুদীপ তন্তুবায় নীল

কেমন আছো পুবের বন্ধুরা ?
আমি পশ্চিমে ভালো নেই ।
রিক্ত খেলাঘরে পড়ে আছি নিঃসঙ্গ,
জমি খানি হয়েছে উষর !
অন্তরের নিভৃতে জমেছে
সহস্র নির্মোক,
ত্যাগিবার অক্ষমতায় গুমরে মরি ।
কেমন আছো আমার পুবের বন্ধুরা?
শুনেছি মহাসেন নাকি
বিত্রস্ত করেছে তোমাদের যবিষ্ঠ হৃদয় !
এই পশ্চিমেও এক
ঝঞ্জাবর্ত বিভীষিকা - সেন
সুদীপ্ত সেন !
আজ রিক্ত খেলাঘরে অসহ্য যন্ত্রণায়
প্রশান্ত হয়ে সব ক্ষমতা
বিলীন হয়ে যাচ্ছে উষরতায়
- আজ শুষ্ক সরজ জমিখানি !
কেমন আছো পুবের বন্ধুরা ?
পশ্চিমে আমি ভালো নেই ।

রচনা : ২৬/০৫/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।