তুমি বৃষ্টি
- সুদীপ তন্তুবায় নীল

তুমি বৃষ্টি - হৃদয়ের সিক্ততায়
তুমি বৃষ্টি - বীজের অঙ্কুরতায়
তুমি বৃষ্টি - চাতকের অস্থিরতায়
তুমি বৃষ্টি - সবুজের বিনিদ্রতায়...
তুমি দ্বোর খুলে স্বমহিমায়
দাঁড়ানো এক কাব্যিক নারী ।
তুমিই শিখিয়েছ
তোমাকে ভালোবাসতে
সিক্ত আকাঙ্খায়,
তুমিই শিখিয়েছ নিত্যতার কারুকাজ
সৃজনের নকশায় ।
তুমি বৃষ্টি - মেঘলার অগোচরে
তুমি বৃষ্টি - বেদনার চরাচরে,
তুমি অবার্চীন কেও নও
তুমি আলো আর আঁধারের মহাসাগরে
জেগে থাকা এক চরম লহরী
- সুখ বা দুখের তরে ।

রচনা : ২৭/০৫/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।