মৃদু বাতাসেতে থরো থর থর
- সুদীপ তন্তুবায় নীল
মৃদু বাতাসেতে থরো থর থর
কাঁপছে তালের পাতা,
যেমনে কাঁপে গো স্বপনের রঙে
নীলের কবিতা খাতা ।
ওই নীলিমার বক্ষ মাঝারে
শুভ্র মেঘের সারি,
যেমনে হৃদয় নিভৃত পরে
শত স্বপনের বাড়ি ।
গোধূলির বুকে সন্ধ্যার সুর
বাজে বিদায়ের গানে,
যেমনে সুখের শঙ্খচিলটা
উড়ে যায় অভিমানে ।
জোছনার রাত হাঁটা দেয় চাঁদ
দুর আকাশের পরে,
যেমনে অতীত স্মৃতিগুলো হাঁটে
বেদনার বালুচরে ।
নিঝঝুম রাত ঘুমিয়েছে গ্রাম
ক্লান্তির ছায়া তলে,
যেমনে সুখেরা ঘুমায় নীলের
নষ্ট হৃদয় কোলে ।
রচনা : ০৯/০৩/২০১৪
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।