যারে তুই ফিরে যা
- সুদীপ তন্তুবায় নীল

অকুল জলধি থই থই থই
অনন্ত নীলিমা
নিঠুর আঁধার আসিস না রে
যারে তুই ফিরে যা ।
দেখতে দে আজ শুভ্র মেঘেরা
করছে কেমন খেলা
শঙ্খচিলের শান্ত ডানায়
আমার স্বপ্নভেলা ।
উড়ছে ঘুড়ি দুর নীলিমায়
তাল পলাশের মাঠে
বিষণ্ণ ওই গোধূলিটা কাঁদে
সূর্যিটা যায় পাটে ।
ওরে ও আঁধার সর্বগ্রাসী
যারে তুই ফিরে যা
দুচোখ ভরে দেখতে দে আজ
অনন্ত নীলিমা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।