চাতকের ব্যর্থতা
- সুদীপ তন্তুবায় নীল
চাতকের চেয়ে থাকা কালো মেঘ পানে
আশা নিয়ে বাঁধে বুক বৃষ্টির গানে ।
চায় শুধু একফোঁটা বৃষ্টির ছোঁয়া
এটাই জীবনে তার সুবৃহৎ পাওয়া ।
ঝরল বৃষ্টি তার ছুঁল না হৃদয়
শুষ্ক মাটির বুকে পড়ে হল ক্ষয় !
ঝরে গেল মৌনেতে এক ফোঁটা জল
তার সাথে মুছে গেল আশার কাজল ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।