অনেক বৃষ্টি ঝরে গেছে সেইদিন হতে
- সুদীপ তন্তুবায় নীল

অনেক বৃষ্টি ঝরে গেছে
সেইদিন হতে
যেদিন উষর ভূমিতে দুর্মর ছিল
আলোল স্বপনগুলো,
যেদিন যন্ত্রণার অঙ্কুর ভেদ করে
উঠতে চেয়েছে উর্বর মৃত্তিকা
সেইদিন হতে
অনেক বৃষ্টি ঝরে গেছে ।
আজ ভাবনের দেশে বাজে প্রিয়ারনিক্কন,
কখনো উদিত হয়
দেয়ালার নিশিগুলো
- আকাশ করে মেঘলা !
হৃদয় নহরে শ্বেতপুন্নাগ গুলো
স্মিতহাস্যে হারিয়ে যায় !
উঠে আসে গোটাকয়েক প্রলাপ ।
- জানি না কী অর্থ তার ।
সংকীর্ণ রলায় বসে থাকে
একমুঠো আলো ;
দমকা হাওয়ায় ভেঙে যায়,
আঁধার গ্রাস করে !
কবোষ্ণ হৃদয়ে দুস্ত্যজ্য স্বপনগুলো
নৃত্য করে অবিনশ্বরতার নকশায় !

রচনা : ৩০/০৫/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026