দোল পূর্ণিমার চাঁদ
- সুদীপ তন্তুবায় নীল
পুব আকাশে এলোচুলে হাঁটছে যে এক নারী
অভিসারে যাচ্ছে পরে আবির রঙা শাড়ী ।
একাকি সে হাঁটছে পথে উত্তেজনা বুকে
হাজার তারার সাথে যেন হিসেব গেছে চুকে ।
মুখের উপর জোছন মাখা রুপোর ঘোমটাখানি
মনে যে হয় লজ্জাবতী কোনো প্রসূন দানী ।
অনেকটা পথ হেঁটে গেছে মৌন কলরবে
না জানি তার প্রিয়'র সাথে কখন দেখা হবে !
রাত যে গেল ঘুমের দেশে অধীর ক্লান্তি পেল
নিষ্পাপ এক নবীব প্রভাত উপহার দিয়ে গেল ।
চেয়ে দেখি নিরব নারী পশ্চিমের আকাশে
অবশেষে প্রিয়'র সাথে গেল সহবাসে ।
রচনা : ১৬/০৩/২০১৪
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।