জীবনটা কি এমনই !
- সুদীপ তন্তুবায় নীল

জীবনটা কি এমনই !
যে ছিল বড়ো প্রিয়জন সে আজ বহুদূরে :
শঙ্খচিলের ডানায় ভর করে উড়ে গেছে......
যে ছিল অচেনা অজানা
সে গুটি গুটি পায় নুপূর বাজিয়ে এল
জীবনের রিক্ততায়, পূরিল বৃহৎ শূন্যস্থান :
জীবনটা কি এমনই !
এক প্রিয়জন দিল দূর দিগন্তে পাড়ি
আর একের হল পাষানপুরে বাড়ি
আর এক বুঝেও বুঝল না প্রেমময় ভাষা !
বর্তমানে এক বলে : "যাবো না গো ছেড়ে,
থাকব তোমার সনে আজীবন
দেব তোমায় এক পৃথিবী ভালোবাসা ।"
এক ভয় কাজ করে প্রতিক্ষণে হৃদের আঙিনা জুড়ে :
জীবনটা কি এমনই !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।