তিমির গেল ঘুমের দেশে
- সুদীপ তন্তুবায় নীল

তিমির গেল ঘুমের দেশে প্রভাত এল বাড়ি
সঙ্গে এল উষারানী পরে সোনার শাড়ী ।
উঠল জেগে শত বিহগ সবুজ শাখে শাখে
মৌন নিরবতা ভাঙে পথের আঁকেবাঁকে ।
প্রেমের ছবি আঁকল মনে নীলের সামিয়ানা
হৃদের ঘরে ভাবনরাজি হঠাৎ দিল হানা ।
খন্ডযুদ্ধ চলল মনে শেষ হল যে বেলা
চলল বয়ে মন্থরেতে নীল সৃজনের ভেলা ।
দিবা আলোক ঘুমিয়ে গেল সন্ধ্যা এল বাড়ি
রাত্রি এল জড়িয়ে গায় কালো পেড়ের শাড়ী ।
তার আঁচলে ঠাঁই পেল যে আমার হৃদয়খানি
ফিরে এল স্বপ্নজুড়ে নিরব অভিমানী ।

রচনা : ২২/০৪/২০০৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।